বুধবার, ১৩ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

ঈদুল ফিতর: শুধু আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনে

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৯৫ Time View

আসন্ন পবিত্র ঈদুল ফিতরে শুধুমাত্র আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট অনলাইন অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে ক্রয় করা যাবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ১৭ থেকে ৩০ এপ্রিল এই টিকিট ক্রয় করা যাবে।টিকিট ক্রয়ের জন্য রেলওয়ে টিকেটিং ওয়েব পোর্টাল ‘রেল সেবা’ অ্যাপ বা যে কোনো মোবাইল হতে এসএমএস করার মাধ্যমে জাতীয় পরিচয় পত্র (এনআইডি), পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক রেজিস্ট্রেশন করতে হবে।

আগামী ১ এপ্রিল থেকে যাত্রার ১০ দিন আগের আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম হিসেবে বিক্রি করা হবে। এছাড়া আসন্ন পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম টিকিট আগামী ৭ এপ্রিল থেকে ইস্যু করা হবে।
এবারের ঈদুল ফিতরের অগ্রিম ও ফেরত যাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রয় করার সিদ্ধান্ত  গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category