শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ইসরায়েলের হামলার শঙ্কা, ইরানে সব বিমানবন্দর বন্ধ ঘোষণা

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৩ Time View

ইসরায়েলি হামলার আশঙ্কায় রোববার স্থানীয় সময় রাত ৯টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত দেশের সমস্ত বিমানবন্দর বন্ধ এবং সকল ফ্লাইট বাতিল করেছে ইরানের বেসামরিক বিমান কর্তৃপক্ষ।

রোববার ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ইরনা।

ইরনার এক প্রতিবেদনে বলা হয়, ‘অপারেশনাল সীমাবদ্ধতার’ কারণে বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। তবে জরুরি ফ্লাইট, ফেরি ফ্লাইট এবং সরকারি বিমানকে এর আওতার বাইরে রাখা হয়েছে। এছাড়া আর বিস্তারিত কিছু জানানি তিনি।

এদিকে রাজধানী তেহরানের দুটি গুরুত্বপূর্ণ টানেল (তোহিদ এবং রেসালাত) মধ্যরাত থেকে সকাল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়াহ এবং হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ হিসেবে গত ১ অক্টোবর ইসরায়েলে কমপক্ষে ১৮০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। এর পর থেকেই প্রতিক্রিয়া হিসাবে ইরানে আক্রমণের হুমকি দিয়ে আসছে দখলদার ইসরায়েল।

সূত্র: আল জাজিরা, আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category