শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সের্গেই কোরেৎস্কি যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রধানমন্ত্রী জুলাই শহীদ স্মরণে বগুড়ায় আলোচনা সভা, দোয়া ও উপহার বিতরণ হবিগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে ৪ শিশুর মৃত্যু ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি ‘শুধু আমি নই, আমরা সবাই’, নেতা মেসি যেখানে সবার চেয়ে আলাদা মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ইরানে মার্কিন হামলা ও কুয়েত-জর্ডানে তেহরানের পাল্টা আঘাত

ইসরায়েলের সমর্থনে দ্বিতীয় রণতরী পাঠালো যুক্তরাষ্ট্র

  • Update Time : রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

‘ইসরায়েলের নিরাপত্তার প্রতি অটুট প্রতিশ্রুতি’র অংশ হিসেবে আরও একটি বিমানবাহী রণতরী পূর্ব ভূমধ্যসাগরে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ কথা জানিয়েছেন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, ওই অঞ্চলে ইউএসএস ডোয়াইট আইজেনহাওয়ার রণতরী ও এর স্ট্রাইক গ্রুপকে মোতায়েন করা হচ্ছে। এটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড রণতরীর সঙ্গে যোগ দেবে।‘এই যুদ্ধকে বাড়িয়ে তুলতে চাওয়া যেকোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় সত্ত্বাকে নিবৃত্ত করার লক্ষ্যে’ এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিবৃতিতে দাবি করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। তিনি বলেছেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ড রোধ’ করতে এ দুটি বিমানবাহী রণতরী একটি ক্রমবর্ধমান মার্কিন বাহিনীতে যোগ দেবে। সেখানে এরই মধ্যে মার্কিন বিমান বাহিনীর তিনটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে।

এর আগে, হামাসের সঙ্গে সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানাতে ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো পূর্ব ভূমধ্যসাগরে পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। ইউএসএস ফোর্ড হলো মার্কিন নৌবাহিনীর সবচেয়ে উন্নত ও বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবাহী রণতরী। পাশাপাশি অত্যাধুনিক যুদ্ধাস্ত্রে সজ্জিত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস নরম্যান্ডি এবং ডেস্ট্রয়ার ইউএসএস থমাস হাডনার, ইউএসএস রামেজ, ইউএসএস কার্নি এবং ইউএসএস রুজভেল্টকেও ইসরায়েলের দিকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

ওই অঞ্চলে এফ-১৫, এফ-১৬, এ-১০’র পাশাপাশি বিশ্বের সবচেয়ে উন্নত ফাইটার জেট এফ-৩৫’র সংখ্যা বাড়াচ্ছে পেন্টাগন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category