সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

ইসরায়েলি কারাগারে বন্দি ৩১ ফিলিস্তিনি সাংবাদিক

  • Update Time : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৬৯ Time View

ইসরায়েলি কারাগারে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি সাংবাদিককে বন্দি করে রাখা হয়েছে। সম্প্রতি দিয়া আল-কাহলাইত নামের এক সাংবাদিককে মুক্তি দেওয়া হয়েছে। তিনি এআই অ্যারাবি আল জাবেদ সংবাদমাধ্যমের গাজার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর আল জাজিরার।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ) জানিয়েছে, গত ৭ অক্টোবরের পর থেকে কমপক্ষে ৩২ ফিলিস্তিনি সাংবাদিককে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে মাত্র একজনকে মুক্তি দেওয়া হয়েছে। তিনি হলেন দিয়া আল-কাহলাইত।বাকি ৩১ ফিলিস্তিনি সাংবাদিক এখনও বন্দি রয়েছেন। এদের বেশিরভাগের বিরুদ্ধেই কোনো অভিযোগ আনতে পারেনি ইসরায়েলি বাহিনী। অথচ বিনা অভিযোগেই দিনের পর দিন তাদের আটকে রাখা হচ্ছে।

গণমাধ্যমের অধিকার বিষয়ক সংস্থাটি জানিয়েছে, বন্দি সাংবাদিকদের সবাই ফিলিস্তিনি মিডিয়া আউটলেটের জন্য কাজ করেন বা ফ্রিল্যান্সার। এদের বেশিরভাগই অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার হয়েছেন।

আরএসএফ জানিয়েছে, গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন সাংবাদিকদের এভাবে গ্রেফতার ও আটকের এই নজিরবিহীন ঘটনা এটাই প্রমাণ করে যে, ফিলিস্তিনি মিডিয়ার কণ্ঠ রোধ করতেই এমনটা করা হচ্ছে।

এদিকে মঙ্গলবার (৯ জানুয়ারি) গাজার মধ্যাঞ্চলে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মানবিক সহায়তা প্রবেশের জন্য মঙ্গলবার (৯ জানুয়ারি) থেকে গাজার মধ্যাঞ্চলে সামরিক অভিযান সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।গত ৭ অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই জল, স্থল ও আকাশ পথে হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন শতাধিক ফিলিস্তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category