বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ইসরায়েলি হামলায় গাজায় শরণার্থী শিবিরে নিহত ১৪

  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৬১ Time View

ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকার মধ্যাঞ্চলীয় নুসিরাত শরণার্থী শিবিরে শিশুসহ ১৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।মঙ্গলবার (১৪ মে) আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে।

গাজার চিকিৎসা সূত্রের বরাত দিয়ে ওয়াফা বলেছে, বিমান হামলায় নিহতদের মধ্যে শিশুও রয়েছে। এছাড়া হামলায় আরও বহু মানুষ আহত হয়েছেন। নুসিরাত শরণার্থী শিবিরের দক্ষিণ অংশে একটি ৩ তলা বাড়িতে ইসরায়েল ওই বিমান হামলা চালায়।

এদিকে ইউনিসেফের একজন কর্মকর্তা গাজায় বেসামরিক নাগরিকদের, বিশেষ করে শিশুদের নির্বিচারে হত্যা বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেস রাফাতে জাতিসংঘের একটি গাড়িতে ইসরায়েলি বাহিনী গুলি চালানোর পর গাজায় ইসরায়েলের যুদ্ধে প্রথম বিদেশী স্টাফ সদস্যের হত্যার নিন্দা জানিয়ে ‘পূর্ণ তদন্ত’ দাবি করেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী রাফাহ এর কুয়েতি হাসপাতালের কর্মীদের চিকিৎসা দিতে বারণ করার পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে, কয়েক ঘণ্টার মধ্যে অঞ্চল জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ হাজার ৯১ জন নিহত এবং ৭৮ হাজার ৮২৭ জন আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category