রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইলিয়াস কাঞ্চন-শাকিব খান দুবাইয়ে সম্মাননা পেলেন

  • Update Time : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের আজমানে অনুষ্ঠিত হয়েছে ‘রিয়েল হিরোস অ্যাওয়ার্ড’ সিজন-২। আজমান উইনার স্পোর্টস ক্লাবে এই অ্যাওয়ার্ড শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবাইয়ে নিযুক্ত কনসাল জেনারেল বি এম জামাল হোসেন ও তার স্ত্রী ইউএই উইমেন্স এসোসিয়েশনের সভাপতি আবিদা সুলতানা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, অভিনেত্রী তমা মির্জা, পরিচালক রায়হান রাফীসহ বেশ কয়েকজন তরুণ শিল্পী।

আয়োজনে নিরাপদ সড়ক আন্দোলনের জন্য ইলিয়াস কাঞ্চন ও ‘পরাণ’ সিনেমার জন্য চলচ্চিত্র পরিচালক রায়হান রাফীকে সম্মাননা দেওয়া হয়।

এছাড়া করোনাকালে যারা মাঠের যোদ্ধা ছিলেন তাদের মধ্যে কয়েকজন প্রবাসীকে সম্মাননা প্রদান করা হয়।

রিয়েল হিরো’স অ্যাওয়ার্ড সিজন-২ এর আয়োজক ছিলেন মালা খন্দকার, রুবায়েত ফাতিমা তনি এবং জেইন প্রপার্টিজের (ইউএই) কর্ণধার জাহিদ হাসান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category