বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইলিয়াস কাঞ্চন ভাই মানবতার সৈনিক: শাকিব খান

  • Update Time : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ৬৯ Time View

ঢালিউড সিনেমার এক সময়ের সুপারস্টার নায়ক ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছেন। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন তিনি। ইলিয়াস কাঞ্চনের অসুস্থতার খবরে সহশিল্পীরাও উদ্বিগ্ন। চলচ্চিত্র অঙ্গনের শিল্পী, সংগঠন ও শুভাকাঙ্ক্ষীরা ফোন, বার্তা কিংবা সামাজিকমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এবার ইলিয়াস কাঞ্চনের জন্য দোয়া চেয়েছেন দেশসেরা চিত্রনায়ক শাকিব খান। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে এই অভিনেতা লিখেন, ইলিয়াস কাঞ্চন আমাদের প্রিয় ও শ্রদ্ধাভাজন বড় ভাই- যার জীবনটাই এক আন্দোলনের প্রতীক, এক আলোর যাত্রা। রূপালি পর্দায় তিনি সবার ভালোবাসার নায়ক, বাস্তব জীবনে মানবতার সৈনিক।

তিনি আরও লিখেন, কাঞ্চন ভাই আজ দূর লন্ডনে চিকিৎসাধীন, এক নিঃশব্দ লড়াইয়ের পথে। দেশের কোটি মানুষের প্রার্থনা রয়েছে তার সঙ্গে, যেন আবার তিনি ফিরে আসেন আগের মতো উদ্যমী, হাস্যোজ্জ্বল, প্রেরণাদায়ী একজন মানুষ হয়ে। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, কাঞ্চন ভাইকে দ্রুত আরোগ্য দান করুন; তার জীবন হোক আরও সুস্থ শান্তিময়। আমরা সবাই কাঞ্চন ভাইয়ের পাশে আছি ভালোবাসা ও দোয়ার বন্ধনে।

এদিকে, হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে গেছে ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর গুজব। এ বিষয়ে তার ছেলে মিরাজুল মইন জয় এক বার্তায় দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category