বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

ইরানে হামলা চালানোর দুঃসাহস করলে ইসরায়েলের অস্তিত্বই থাকবে না: ইরানের প্রেসিডেন্ট

  • Update Time : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৭৭ Time View

ইহুদিবাদী ইসরায়েল যদি আবারও ভুল করে এবং ইরানের পবিত্র ভূমিতে আক্রমণ করে তবে পরিস্থিতি ভিন্ন হবে। ইরানে হামলা চালানোর দুঃসাহস করলে ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

মঙ্গলবার (২৩ এপ্রিল) পাকিস্তান সফরকালে দেশটির শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃত্বের সঙ্গে এক বৈঠকে তিনি ইসরায়েলের প্রতি এই হুঁশিয়ারি প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, চলতি মাসের শুরুতে সিরিয়ায় ইরানের কনস্যুলেট ভবনে ইসরায়েল যে নির্লজ্জ হামলা চালিয়েছিল তার জবাব দিয়েছে ইরান। গত ১৩ এপ্রিল দখলদার ইসরায়েল ভূখণ্ডে এক ঝাঁক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রজাতন্ত্র।

এসময় ইব্রাহিম রাইসি পশ্চিমাদের সমালোচনা করে বলেন, পশ্চিমারা গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যাকে সমর্থন করে একই মুখে তারা মানবাধিকার রক্ষার দাবি করে। তিনি বলেন, গাজায় ইসরায়েলের অনবরত হামলায় সাত মাসে ৩৪ হাজারের বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ আমেরিকা এবং পশ্চিমারাই মানবাধিকারের সবচেয়ে বড় লঙ্ঘনকারী। তারা মুখে মানবাধিকারের কথা বললেও প্রকৃতপক্ষে তাদের মানবাধিকার রক্ষার দাবি শূন্য।

প্রেসিডেন্ট রাইসি একটি উচ্চপদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধি দলের নেতৃত্বে দুই দিনের সফরে পাকিস্তানে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category