বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইরানের বিপ্লবী গার্ডের ৪ সদস্য ‘সন্ত্রাসী’ হামলায় নিহত

  • Update Time : মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ১০৮ Time View

‘সন্ত্রাসী’ হামলায় ইরানের নিরাপত্তা বাহিনীর চার সদস্য নিহত হয়েছেন।

সোমবার (১৯ ডিসেম্বর) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা।

বার্তা সংস্থাটি জানায়, পাকিস্তানি সীমান্তের কাছে সিস্তান-বেলুচিস্তান প্রদেশের সারাভান অঞ্চলে চালানো সন্ত্রাসী হামলায় ইসলামিক বিপ্লবী গার্ড কোরের সদস্যরা নিহত হন।

অঞ্চলটি ইরানের সবচেয়ে দরিদ্রতম এবং বেলুচি সংখ্যালঘুদের আবাসস্থল, যারা শিয়াপ্রধান ইরানে সুন্নি ইসলামকে মেনে চলেন।

হামলাকারীদের বিষয়ে বিস্তারিত তথ্য না দিয়ে ইরনা জানায়, নিরাপত্তা বাহিনীর শক্তিশালী উপস্থিতির কারণে সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের পালাতে বাধ্য হয়।

এলাকাটিতে এর আগেও মাদক চোরাচালান চক্রের পাশাপাশি বেলুচি সংখ্যালঘু ও সুন্নি মুসলিম সমর্থিত চরমপন্থী গোষ্ঠীর বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ হয়েছে।

১৬ সেপ্টেম্বর রাজধানী তেহরানে মাহসা আমিনির নীতি পুলিশ হেফাজতে মৃত্যুর পর থেকে সারাদেশের মতো সিস্তান-বেলুচিস্তানেও সরকারবিরোধী বিক্ষোভ সমাবেশ করেছে মানুষ। সূত্র: এএফপি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category