বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ২৫২

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১০৯ Time View

ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে কমপক্ষে ২৫২ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছে কয়েক হাজার। বহু মানুষ এখনও ধ্বংসস্তুপের নিচে আটকে আছেন

আঞ্চলিক গভর্নর রিদওয়ান কামিল মঙ্গলবার (২২ নভেম্বর) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।

সোমবার বাংলাদেশ সময় দুপুর ১২টা ২১ মিনিটে ইন্দোনেশিয়ায় আঘাত হানে ৫ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। কম্পনের তীব্রতায় কেঁপে ওঠে সিয়ানজু, লেমব্যাং, বানদুংসহ পশ্চিম জাভার একাধিক অঞ্চল।

ভূমিকম্পে বাস্তুচ্যুত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ, ক্ষতিগ্রস্ত হয় ২২ হাজারেরও বেশি বাড়িঘর।

ভূমিকম্পের পর পরই বহু লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেককে বাইরে চিকিৎসা দেওয়া হয়েছে। ধসেপড়া ভবনের নিচে আটকেপড়া লোকজনকে বাঁচানোর জন্য উদ্ধারকারীরা কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category