রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলন শুরু

  • Update Time : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ২৩৭ Time View

ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর সম্মেলন জি২০ শুরু হয়েছে। বৈশ্বিক অর্থনীতি পুনরুদ্ধারে জোটকে সহায়তা করার পদক্ষেপ নিতে মঙ্গলবার সম্মেলন শুরু হয়।

এ সম্মেলনের প্রাক্কালে একটি ইতিবাচক ঘটনা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তিন ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক। সোমবারের এ বৈঠকে দু’নেতা বিভিন্ন বিষয়ে পার্থক্য সত্ত্বেও আরও ঘন ঘন যোগাযোগের প্রতিশ্রুতি দেন।

বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর থেকে এই প্রথম এ দু’নেতা মুখোমুখি বৈঠকে মিলিত হলেন।

ইউক্রেন যুদ্ধ ও বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি এই সম্মেলনের ওপর ঘনছায়া ফেলেছে, এ পরিস্থিতিতে বিশ্বের ধনী দেশগুলোর নেতাদের অন্তত অর্থনৈতিক বিষয়গুলোতে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো।

তিনি বলেন, ‍‍`আমরা আশা করছি জি২০ সম্মেলন দৃঢ় অংশীদারিত্ব তৈরি করবে যা বিশ্বকে এর অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়তা করতে পারবে।‍‍`

ইএফ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category