বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬২

  • Update Time : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ২২৭ Time View

পশ্চিম জাভার গভর্নর রিদওয়ান কামিল বলেন, জাভা দ্বীপে ভূমিকম্পে কমপক্ষে ১৬২ জন নিহত এবং কয়েকশ’ আহত হয়েছেন। খবর বিবিসির।

স্থানীয় আবহাওয়া সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া জানায়, সোমবার ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশ। রাজধানী জাকার্তায়ও কম্পনের তীব্রতা অনুভূত হয় এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির আবহাওয়া সংস্থা জানায়, জাকার্তার স্থানীয় সময় দুপুর ১টা ২১ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল পশ্চিম জাভা প্রদেশের সিয়াঞ্জুর জেলার ১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। যদিও এ ভূমিকম্প থেকে সুনামির আশঙ্কা নেই বলে জানানো হয়েছে।

সিয়াঞ্জুর জেলা প্রশাসনের প্রধান হারমান সুহেরম্যান সম্প্রচারমাধ্যম মেট্রো টিভিকে বলেন, ‘ভূমিকম্পের আঘাতে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষের নিচে আটকে পড়ে হতাহতের এ ঘটনা ঘটেছে।’

এর আগে, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল সুমাত্রার পশ্চিম উপকূলীয় শহর বেঙ্কুলুকু থেকে ১৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। রাত ৯টা ৭ মিনিটে একই এলাকায় আফটার শক হিসেবে ৫ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে বলেও জানায় ইউএসজিএস।

বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ দেশগুলোর একটি ইন্দোনেশিয়া। গত কয়েকদিনে দেশটিতে ৪ দশমিক ৭ থেকে ৫ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়। সবশেষ গত ১৬ নভেম্বর আঘাত হানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category