বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ৯৭ Time View

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.৭। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়। তবে তিন ঘণ্টার মধ্যে সমুদ্রের পানির কোনো পরিবর্তন না হলে সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়।

সোমবার স্থানীয় সময় রাত ২.৪৭ মিনিটে এত কম্পন অনুভূত হয়। সমুদ্রের ১৩০ মিটার গভীরে এ কম্পন আঘাত হানে। দেশটির ভূতাত্ত্বিক সংস্থা বিএমকেজি এ তথ্য জানায়। এছাড়া সুনামির সতর্কতা জারির পর ভোর ৫টা ৪৩ মিনিটে তা তুলে নেওয়া হয়।

ইন্দোনেশিয়ার বিএমকেজির প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের পর আমরা সমুদ্রের চারটি জোয়ারের ওপর পর্যবেক্ষণ করি। কিন্তু এতে আমাদের কাছে কোনো পরিবর্তন চোখে পড়েনি।এরপরই আমরা সুনামি সতর্কতা তুলে নিয়ে সমুদ্রের পাশে বসবাসকারীদের স্বাভাবিক কাজকর্ম করতে নির্দেশনা দেই।

ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী ইউরোপীয় সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ৭.৭ মাত্রার ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র একই তথ্য দেয়।

৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আফটার শক অনুভূত হয়। যার মাত্রা রেকর্ড করা হয় ৫.৫। সূত্র: রয়টার্স

কেএস

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category