রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড এবং ফেলোশিপ পেলেন এআইপি মতিন সৈকত

  • Update Time : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৮ Time View

ডেস্ক রিপোর্টঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস লেঙ্গুইজ এন্ড ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার আইসিএএলডিআরসি (ICALDRC) ভাষাবিজ্ঞান ইউনিটের আয়োজিত “ মনন সমৃদ্ধকরণ ও জীবন অনুপ্রেরণায় ভাষা ও সাহিত্যের প্রভাব” শীর্ষক সেমিনার এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জাতীয় অবদানের স্বীকৃত স্বরূপ দেশের স্ব-স্ব ক্ষেত্রে সাফল্যের অবদানের জন্য বিশিষ্টজনদের সন্মাননা, পুরস্কার ও ফেলোশিপ প্রদান করা হয়। এতে মতিন সৈকত কে বাংলাদেশের কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ও দীর্ঘস্থায়ী অবদানের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা এবং ফেলোশিপ প্রদান করা হয়।

বিশেষ করে অনুন্নত ও স্বল্প উৎপাদনশীল কৃষি ব্যবস্থার উন্নয়নে তার নিরলস প্রচেষ্টা—টেকসই, স্বল্প ব্যয় ও কৃষকবান্ধব কৃষি পদ্ধতির প্রসারের মাধ্যমে—গ্রামীণ জনগোষ্ঠীর জীবনে তাৎপর্যপূর্ণ ইতিবাচক প্রভাব ফেলেছেন মতিন সৈকত।

১৪ জানুয়ারি সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর. সি. মজুমদার অডিটোরিয়ামে আন্তর্জাতিক ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড ২০২৫ ও ফেলোশিপ প্রদান করা হয়। সভাপতিত্ত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. নাসার ইউ আহমেদ, প্রো-উপাচার্য, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্ট অব চায়নিজ লেঙ্গুইজ অধ্যাপক লিউ ইউ ইউনলি সহ অনেক বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রফেসর লুৎফর রহমান জয়, সেক্রেটারি জেনারেল ICALDRC। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক , বিদেশি অতিথি, প্রখ্যাত শিক্ষাবিদ, গবেষক এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিবেশবিদ মতিন সৈকত বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার জাতীয় পরিষদের সদস্য এবং লাইফ মেম্বার। বাংলাদেশ পরিবেশ স্কুলের প্রতিষ্ঠাতা। পরিবেশ বান্ধব প্রযুক্তি উদ্ভাবন ব্যাবহার এবং সম্প্রসারণের জন্য তিনি দুইবার জাতীয় কৃষি পদক এবং পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে জাতীয় পরিবেশ পদক অর্জন করেন। বাংলাদেশে কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাক্তি সিআইপি পদমর্যাদায় এগ্রিকালচারাল ইম্পর্ট্যান্ট পারসন এআইপি খেতাব পেয়েছেন। তিন দশকের বেশি সময় ধরে মতিন সৈকত কৃষি, পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ, বিষমুক্ত ফসল, নিরাপদ খাদ্য উৎপাদন, খাল-নদী জলাধার রক্ষা এবং সামাজিক উন্নয়নে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি কুমিল্লার দাউদকান্দি উপজেলার আদমপুর গ্রামের কৃতিজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category