শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

ইতালীর প্রধানমন্ত্রীর সংসারে ভাঙন

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৮৬ Time View

দীর্ঘদিনের সঙ্গী আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে সম্পর্কের ইতি টানলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। শুক্রবার (২০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।

সম্পতি টেলিভিশনে নারীদের নিয়ে যৌনতাবাদী মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন জিয়ামব্রুনো। এ বিষয়ে গত মাসে মেলোনি সাংবাদিকদের বলেছিলেন, সঙ্গীর মন্তব্যের জন্য তাকে দায়ী করা উচিত নয়। ভবিষ্যতে জিয়ামব্রুনোর আচরণ সম্পর্কে আর কোনো প্রশ্নের উত্তর দেবেন না বলেও জানিয়েছিলেন ইতালির প্রধানমন্ত্রী।

শুক্রবার সোশ্যাল মিডিয়ায় জর্জিয়া মেলোনি লিখেছেন, আন্দ্রেয়া জিয়ামব্রুনোর সঙ্গে আমার প্রায় ১০ বছর ধরে চলা সম্পর্ক এখানেই শেষ। কিছু সময় ধরে আমাদের চলার পথ ভিন্ন হয়ে গেছিল এবং সেটি স্বীকার করার সময় এসেছে।

ইতালীয় প্রধানমন্ত্রী আরও বলেছেন, ব্যক্তিগত জীবনের সমস্যা তার কর্মজীবনে প্রভাব ফেলবে না। তার কথায়, যারা আমার ঘরে আঘাত করে আমাকে দুর্বল করবে বলে আশা করেছিল, তারা সফল হবে না।

২০১৪ সালে একটি টিভি স্টুডিওতে পরিচয় হয়েছিল ৪৬ বছর বয়সী মেলোনি ও ৪২ বছর বয়সী জিয়ামব্রুনোর। এই যুগলের সংসারে সাত বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category