সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইকুয়েডরে জরুরি অবস্থা জারি

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

ইউকুয়েডরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বোচ্চ-নিরাপত্তা থাকার পরেও মাদক চক্রের কুখ্যাত এক নেতার কারাগার থেকে পালিয়ে যাওয়া এবং সহিংসতায় জর্জরিত দেশটির বেশ কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে ৬০ দিনের জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড্যানিয়েল নোবোয়া। ইকুয়েডরের রাস্তা এবং কারাগারে আগামী দুই মাসের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির কুখ্যাত অপরাধী জোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ফিটোকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক ঘোষণায় জানিয়েছেন, আগামী ৬০ দিন রাত ১১টা থেকে সকাল ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের সময় সব ধরনের রাজনৈতিক এবং আইনি সহায়তা দেওয়া হবে।

তিনি বলেন, ইকুয়েডরবাসীর জন্য শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না বা বিশ্রামে যাব না। গত রোববার শক্তিশালী গ্যাং লস কোনেরসের নেতা ফিটো পালিয়ে যান। গুয়াকিলের বন্দর নগরীতে একটি কারাগার পরিদর্শন করে পুলিশ জানতে পারে যে ওই কুখ্যাত অপরাধী পালিয়ে গেছেন।

প্রেসিডেন্টের মুখপাত্র রবার্তো ইজুরিয়েটা বলেন, ৪৪ বছর বয়সী এই অপরাধী তার সঙ্গে থাকা কারাগারের অন্য বন্দিদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন। এরপর পুলিশ সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই তিনি পালিয়ে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category