বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

ইউটিউব চ্যানেল খুললেন রোনালদো

  • Update Time : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৮৬ Time View

নিজের নামে ইউটিউব চ্যানেল খুলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল বুধবার ইউআর ডট ক্রিশ্চিয়ানো নামের একটি চ্যানেলের উদ্বোধন করেন গর্তুগালের এই তারকা ফুটবলার।

ইউটিউব প্লাটফর্মে অনেক তারকাই চ্যানেল খুলে থাকেন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নিলেন রোনালদোও।

নিজের নামে ইউটিউব চ্যানেল খুলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গতকাল বুধবার ইউআর ডট ক্রিশ্চিয়ানো নামের একটি চ্যানেলের উদ্বোধন করেন গর্তুগালের এই তারকা ফুটবলার।

ইউটিউব প্লাটফর্মে অনেক তারকাই চ্যানেল খুলে থাকেন। তারই ধারাবাহিকতায় এই উদ্যোগ নিলেন রোনালদোও।

চ্যানেলটি নিয়ে রোনালদো বলেন, ‘অবশেষে এটিকে বাস্তব করার সুযোগ হয়েছে আমাদের। আমি সবসময় সোশ্যাল মিডিয়াতে ভক্তদের সঙ্গে এত শক্তিশালী সম্পর্ক উপভোগ করেছি এবং ইউটিউব চ্যানেল এটি করার জন্য আরও বড় প্ল্যাটফর্ম দেবে। তারা আমার সম্পর্কে, আমার পরিবার সম্পর্কে এবং বিভিন্ন বিষয়ে আমার মতামত সম্পর্কে আরও জানবে। এছাড়াও আমি অতিথিদের সঙ্গে কথোপকথন ভাগ করে নেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। যা নিঃসন্দেহে মানুষকে অবাক করবে!’

চ্যালেনটিতে ইতিমধ্যে ভিডিও পোস্ট করেছেন রোনালদো। প্রথম ভিডিওতে তিনি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে করা সেরা গোল গুলো তুলে ধরেছেন।

প্রায় দুই দশক ধরে শীর্ষ পর্যায়ের ফুটবল খেলে যাচ্ছেন রোনালদো। বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকা সৌদি প্রো লিগে খেলছেন আল নাসরের অধিনায়ক হিসেবে। নেতৃত্ব দিচ্ছেন পর্তুগাল ফুটবলকেও।ক্লাব ক্যারিয়ারে অনেক দামি ক্লাবে ছিলেন রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেড দিয়ে শুরু করে খেলেছেন রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের মতো ক্লাবে। জিতেছেন ৩৩টি ট্রফি, সঙ্গে ৫টি করে উয়েফা চ্যাম্পিয়নশিপের শিরোপা ও ব্যালন ডি’অর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category