রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

ইউক্রেন যুদ্ধে নতুন কমান্ডার নিয়োগ দিলেন পুতিন

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

ইউক্রেন আক্রমণকারী রাশিয়ান বাহিনীর কমান্ডার পদ থেকে সের্গেই সুরোভিকিনকে সরিয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এখন থেকে এ পদে নেতৃত্ব দিবেন রাশিয়ান চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাম্প্রতিক হামলার তদারকিতে ছিলেন নতুন দায়িত্বপ্রাপ্ত গেরাসিমভ।

মস্কো থেকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত এই যুদ্ধে কমান্ডার সুরোভিকিনকে মাত্র তিন মাস আগে দায়িত্ব দেয়া হয়েছিল।

সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে একের পর এক পরাজয়ের মুখে পড়ে রুশবাহিনী।

২০১২ সাল থেকে শীর্ষ পদে রয়েছেন জেনারেল গেরাসিমভ। তিনি সোভিয়েত-পরবর্তী যুগের রুশ চিফ অব জেনারেল স্টাফদের মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন।

সিরিয়ায় রুশ অভিযান এবং বিশেষ করে আলেপ্পো শহরে ভারী বোমাবর্ষণসহ আগের যুদ্ধগুলোর কৌশলের জন্য ‘জেনারেল আর্মাগেডন’ নামে অভিহিত জেনারেল সুরোভিকিন এখন ডেপুটির দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category