সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
বন্যায় প্লাবিত ৫৯ উপজেলা, মৃতের সংখ্যা বেড়ে ৫১ ইংল্যান্ডের টেস্ট কোচের পদ হারালেন ব্রেন্ডন ম্যাককালাম মার্কিন হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত, কাঁপছে পুরো মধ্যপ্রাচ্য শৈশবের বন্ধুকে ৩৬ কোটি টাকার সম্পত্তি দিলেন চীনা তরুণ যাত্রীবেশে বাসে মন্ত্রী, ভাঙতি না থাকায় নামিয়ে দিলেন কন্ডাক্টর সারাদেশের মানুষকে চট্টগ্রামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান নাহিদ ইসলামের বাংলাদেশে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর শোক ওমান উপকূলে হামলার শিকার জাহাজ থেকে ১০ ভারতীয় উদ্ধার ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ জলাবদ্ধতা নিরসনে নগরবাসীর সহযোগিতা চাইল ডিএনসিসি

ইউক্রেনে রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩০

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ১১৬ Time View

ইউক্রেনজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়ান বাহিনী। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৪০ জনের বেশি। ইউক্রেন রাশিয়ার এ হামলাকে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরা।

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, শুক্রবার কিয়েভ, ওডেশা, দিনিপ্রো, খারকিভ এবং লভিভকে লক্ষ্যবস্তু করে রাশিয়া অন্তত ১৫৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, এসব হামলার বেশিরভাগই প্রতিহত করা হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের অস্ত্রাগারে থাকা প্রায় সবকিছু দিয়ে আমাদের ওপর হামলা চালিয়েছে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন পুতিন। এরপর আজ পর্যন্ত প্রায় দুই বছর ধরে চলছে এ যুদ্ধ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category