বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশ

  • Update Time : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২
  • ২৭৪ Time View

বেলারুশের ব্রেস্ট সীমান্তে ইউক্রেনের এস-৩০০ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর এর প্রতিবাদে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করেছে বেলারুশ। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

আলজাজিরা জানিয়েছে, বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে ইউক্রেনের রাষ্ট্রদূতকে তলব করে। মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, বেলারুশের দৃষ্টিকোণ থেকে এ ঘটনা খুবই গুরুতর। আমাদের দাবি, ইউক্রেনীয় কর্তৃপক্ষ এ ঘটনায় গুরুত্বসহকারে তদন্ত করবে এবং দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় নিয়ে আসবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ রাখবে দেশটি।

বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করা হয়। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বেল্টা জানিয়েছিল, ইউক্রেনের একটি এস-৩০০ ক্ষেপণাস্ত্র বেলারুশ ভূখণ্ডে পড়েছে। ক্ষেপণাস্ত্রটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে নাকি মিসফায়ার ছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় ইউক্রেনীয় সামরিক বাহিনীর এক মুখপাত্র স্বীকার করে বলেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফল এটি। কোনো অদ্ভুত ঘটনা নয়। এমন ঘটনা আগেও একাধিকবার ঘটেছে। সূত্র: আলজাজিরা

এবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category