রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
Title :
প্রচণ্ড তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়: গণপূর্ত মন্ত্রী ফেনীতে ১১ দলীয় জোটের গণমিছিল প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে দুর্নীতি-অবহেলায় বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী আধিপত্য প্রতিষ্ঠা মানবকল্যাণ বয়ে আনতে পারে না: তথ্যমন্ত্রী এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী আওয়ামী লীগের রাজনৈতিক অধ্যায় শেষ: স্বরাষ্ট্রমন্ত্রী বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা!

ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের ৩৭৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনের জন্য আরও ৩৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২৫ সেপ্টেম্বর) নতুন এই সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এর আওতায় ইউক্রেনের জন্য গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, ক্লাস্টার যুদ্ধাস্ত্র, হালকা কৌশলগত যানবাহনসহ বিপুল পরিমাণ সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠাবে যুক্তরাষ্ট্র।ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন, রাশিয়ার নৃশংস আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। ওয়াশিংটন ‘যত দ্রুত সম্ভব’ এসব সহায়তা ইউক্রেনে পাঠাবে।

এর আগে, দিনের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং অন্যান্য বিশ্ব নেতারা ইউক্রেনের পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য সমর্থনের একটি যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। এতে ইউক্রেনকে ‘ভবিষ্যতে, যুদ্ধে এবং শান্তিতে’ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি হোয়াইট হাউসের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে বর্তমানে যুক্তরাষ্ট্র সফর করছেন। সেই পটভূমিতেই ইউক্রেনের জন্য নতুন সহায়তা ও পূর্ণ সমর্থনের এসব ঘোষণা এলো।

জাতিসংঘের ভাষণে জেলেনস্কি রাশিয়ার ‘ঔপনিবেশিক যুদ্ধ’-এর বিরুদ্ধে দাঁড়াতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিশ্ব আগেই ঔপনিবেশিক যুদ্ধ ও বড় শক্তিগুলোর ষড়যন্ত্রের মধ্য দিয়ে গেছে, যার মূল্য দিতে হয়েছে ছোটদের।

বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে যাবেন জেলেনস্কি। সেখানে তিনি মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে দেখা করবেন। এসময় রাশিয়াকে পরাজিত করার জন্য ইউক্রেনের ‘বিজয় পরিকল্পনা’ উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন জেলেনস্কি।

সূত্র: এএফপি, সিএনএন

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category