সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

ইউক্রেনের গোয়েন্দা প্রধানের স্ত্রীকে বিষ প্রয়োগ

  • Update Time : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৮৭ Time View

ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধান লেফটেন্যান্ট জেনারেল কিরিলো বুদানভের স্ত্রী মারিয়ানা বুদানভকে বিষ প্রয়োগ করা হয়েছে। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন।

 মারিয়ানার শরীরে যে ভারী ধাতু দিয়ে বিষ প্রয়োগের কথা সন্দেহ করা হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, তার শরীরে যে পদার্থ প্রয়োগ করা হয়েছে, তা প্রাত্যহিক জীবনে বা সামরিক অভিযানেও ব্যবহৃত হয় না।
 
ইউক্রেনের অনলাইন নিউজ পোর্টাল ইউক্রেনস্কা প্রাভদার প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য পরীক্ষার মধ্যদিয়ে মারিয়ানার শরীরে বিষ প্রয়োগের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সম্ভবত বিষাক্ত খাবারের মাধ্যমে এটা করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর তিনি এখন কিছুটা ভালো বোধ করছেন।
 কিয়েভভিত্তিক বার্তা সংস্থা ইউনিয়ান তাদের নিজস্ব সূত্রের বরাতে জানিয়েছে, মারিয়ানা ইউক্রেনেই চিকিৎসা নিচ্ছেন। 
 তবে, এ ঘটনার পেছনে রাশিয়ার কোনো হাত রয়েছে কি-না, সে বিষয়ে ইউক্রেনের গণমাধ্যমগুলোতে কোনো কথা বলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category