রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে ইতালিতে বিক্ষোভ

  • Update Time : মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
  • ২৭৬ Time View

ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধ করার দাবিতে ইতালির রাজধানী রোমের রাজপথে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে অস্ত্র সরবরাহের অবসান ঘটানোর জন্য ইতালি সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি রাশিয়ার সঙ্গে কূটনৈতিক যোগাযোগ স্থাপনেরও দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে কয়েক হাজার মানুষ অংশ নেন যাতে দেশটির শ্রমিক ইউনিয়নের নেতারা এবং ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন ছিলেন। এছাড়া, বহু সংখ্যক ছাত্র ও মানবাধিকার কর্মীও বিক্ষোভ মিছিলে অংশ নেন।

বিক্ষোভকারীরা রংধনু রঙের পতাকা বহন করেন এবং তাতে “শান্তি চাই, সহিংসতা নয়” এমন স্লোগান লেখা ছিল। এছাড়া “ইউক্রেনকে যথেষ্ট অস্ত্র দেয়া হয়েছে, আমরা যুদ্ধ চাই না, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা নয়, কূটনীতি কোথায়”-এমন ধরনের নানা স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে বিক্ষোভকারীরা।

এই বিক্ষোভে ইতালির সাবেক প্রধানমন্ত্রী এবং ফাইভ স্টার পার্টির নেতা জিসেপে কোন্তে উপস্থিত ছিলেন।           সূত্র: পার্সটুডেএবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category