বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আ. লীগকে নিষিদ্ধসহ ২৩ প্রস্তাব এলডিপির

  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপে তিনি তার দলের পক্ষে এ দাবি জানান।

সংলাপ শেষে অলি আহমেদ সাংবাদিকদের বলেন, ‍‍`তারা (আওয়ামী লীগ) তাদের পুলিশ বাহিনীকে (জনগণের বিরুদ্ধে) অবৈধভাবে ব্যবহার করেছে। তারা এক হাজার ৫০০ ছেলে-মেয়েকে হত্যা করেছে, আহত করেছে। তারা দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করেছে।‍‍`

এলডিপি প্রধান বলেন, ‍‍`১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পর জামায়াত নিষিদ্ধ ছিল। নিষেধাজ্ঞার কারণ কী ছিল? একই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। তারা দেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ করেছে।‍‍`

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কট্টর সমর্থক কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্যও অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান অলি আহমেদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category