রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের মেসির বাবা হোর্হে মেসি আর নেই এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে আর কোনো ঘরবাড়ি যেন নদীতে না যায়, এটা সরকারের ওয়াদা: পানিসম্পদ প্রতিমন্ত্রী গাংনীতে পরিত্যক্ত ১০টি ল্যান্ডমাইন ও ৫টি বক্স উদ্ধার মেসিকে হত্যার ছক, পুলিশের নথিতে চাঞ্চল্যকর তথ্য রাশিয়া থেকে মিত্রকে দূরে সরানোর মিশনে সার্বিয়ায় জেলেনস্কির সফর

আয়েবা’র কার্য্যনির্বাহী পরিষদের ২৩ তম সভা হয়েছে প্যারিসে

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক রিপোর্টঃ  বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করার লক্ষ্যে ইউরোপীয় প্রশাসনের সাথে চলমান সম্পর্ক আরও অর্থবহ এবং জোরদার করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি উদাত্ত আহবান জানিয়েছে অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)। ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়েবা সদরদপ্তরে ১৩ জুলাই শনিবার অনুষ্ঠিত সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ২৩তম সভায় আরও জানানো হয়, ইউরোপে বিভিন্ন দেশে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তন এবং আর্থ সামাজিক প্রেক্ষাপট আমলে নিয়ে দেশে দেশে শ্রমবাজার ধরতে বাংলাদেশ দূতাবাস সমূহকে কার্যকর করার পাশাপাশি ঢাকাস্থ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আরও অনেক সক্রিয় ভূমিকা রাখতে হবে।

আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর সভাপতিত্বে এবং সহ-সভাপতি আহমেদ ফিরোজের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন সহ-সভাপতি ফখরুল আকম সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাহারুল ইসলাম মিন্টু, শরীফ আল মোমিন, টি এম রেজা, তাপস বড়ুয়া রিপন, আজহার কবির বাবু, নুরুল আমিন সহ বিভিন্ন দেশের আয়েবা নেতৃবৃন্দ। একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ব্যক্তি ড. তোজাম্মেল টনি হক, যিনি একসময় ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ইউনেস্কোর উর্ধতন কর্মকর্তা ছিলেন, সম্প্রতি ব্রিটেনে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সভায় এক মিনিট নিরবতা পালন করা হয়। কিংবদন্তি টনি হকের রুহের মাগফেরাত কামনা করা হয় একইদিন আয়েবা সদরদপ্তরে আয়োজিত স্বরণসভায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category