বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ডা. জাহেদের ঘটনায় দিল্লির ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় ৬৪৫ কোটি টাকায় ৪ কোটি লিটার তেল কিনবে সরকার লেবানন থেকে সেনা সরাবে না ইসরায়েল: প্রতিরক্ষামন্ত্রী করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লারসহ ১৬ খাত সমঝোতা স্মারক যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা: গালিবাফ খামেনির শেষ বিদায়ে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছে ইরান জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি তিনি জুলাই শহীদের মা, এটি খেয়াল রেখে বক্তব্য রাখবেন: আইনমন্ত্রীকে স্পিকার

আয়কর রিটার্ন জমায় এনবিআরের বিশেষ সেবা, চলবে নভেম্বর জুড়ে

  • Update Time : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ২০৪ Time View

২০২২-২৩ অর্থবছরের আয়কর রিটার্ন জমা নিতে মঙ্গলবার থেক বিশেষ সেবা শুরু করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত বছরের মতো এবারও প্রতিটি কর অফিসে মেলার আদলে সেবা মিলবে নভেম্বর মাস জুড়ে।

এনবিআর কর্মকর্তারা জানান, কর অফিসে নতুন নিবন্ধন নেওয়ার পাশাপাশি অনলাইনেও রিটার্ন জমা দেওয়া যাবে।

রিটার্ন জমা নিতে প্রস্তুত করা হয়েছে সারা দেশের ৩১টি কর অঞ্চলের সাড়ে ছয়শ সার্কেল অফিসকে। সকাল ৯টা থেকে সেবা চলবে দুপুর তিনটা পর্যন্ত।

কর্মকর্তারা জানান, প্রতিটি কর অফিসে রিটার্ন জমা নেওয়ার জন্য থাকবে বিশেষ বুথ। রিটার্ন পূরণে সহযোগিতার জন্য থাকবে হেল্প ডেস্ক। নেওয়া যাবে নতুন নিবন্ধনও।সরাসরি জমার পাশাপাশি এবার অনলাইনেও রিটার্ন জমা দেওয়া যাচ্ছে|

এনবিআর কর্মকর্তারা জানান, এরই মধ্যে ৩৩ হাজারের বেশি রিটার্ন জমা হয়েছে অনলাইনে। সেবা মাসের আয়োজনেও অনলাইন রিটার্ন জমার বুথ থাকবে। কর পরিশোধের জন্য থাকবে চালান ব্যবস্থাও।

শেষ সময়ে ভিড় বাড়ে, সেবা পেতেও হয়রানি হয়। তাই মাসের শুরুতে রিটার্ন জমা দেওয়ার পরামর্শ এনবিআরের।

এনবিআরের হিসাবে, দেশে নিবন্ধিত করদাতা ৮২ লাখ। এবার প্রত্যক টিআইএনধারীকে রিটার্ন জমা দিতে হবে। চলতি অর্থবছরের বাজেটে বিধান করা হয়, ব্যাংকে আমানত রাখাসহ ৪০ ধরনের সেবা পেতে রিটার্ন জমার প্রমাণপত্র দেখাতে হবে।

তাছাড়া আয়কর অধ্যাদেশ অনুযায়ী, টিআইএন থাকা সত্ত্বেও রিটার্ন না দেওয়া শ্বাস্তিযোগ্য অপরাধ।

এনবিআর কর্মকর্তারা জানান, আইন অনুযায়ী ৩০ নভেম্বর শেষ হবে রিটার্ন জমার সময়। তবে এবার যারা প্রথম রিটার্ন জমা দেবেন তারা সময় পাবেন ৩০ জুন পর্যন্ত।

এ ছাড়া যৌক্তিক কারণ দেখিয়ে ডেপুটি কমিশনার বরাবর আবেদন করে সময় বাড়ানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category