রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আল কায়েদা ও তালেবানপন্থি ৬ জঙ্গি গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩
  • ৩০৪ Time View

আল কায়েদা ও তালেবানপন্থী ছয় জঙ্গিকে গ্রেপ্তার করার দাবি করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

রোববার (১ জানুয়ারি) দিনগত রাতে এই জঙ্গিদের কক্সবাজারের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয় বলে সিটিটিসি জানিয়েছে।

পুলিশের ঢাকা মহানগর মিডিয়ার শাখার পক্ষ থেকে বলা হয়, আল কায়েদা ও তালেবানপন্থী ছয় হিজরতকারীদের টেকনাফ থেকে গ্রেপ্তার করা হয়। তবে তাদের কারও নাম পরিচয় বিস্তারিত জানায়নি সিটিটিসি।

সোমবার (২ জানুয়ারি) বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এ সংক্রান্ত একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে হিজরতকারীদের সম্পর্কে বিস্তারিত জানাবেন সিটিটিসি প্রধান ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান।

জানা যায়, নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে আন্তর্জাতিক নিষিদ্ধ জঙ্গি সংগঠন আল-কায়েদার অনুসারী বলা হয়ে থাকে। আনসার আল ইসলাম ভারতীয় উপমহাদেশের আল-কায়েদার শাখা একিউআইএসের (আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব-কনটিনেন্ট) মতাদর্শে কার্যক্রম পরিচালনা করে। তারা হত্যাকাণ্ডসহ একাধিক হামলায় সরাসরি অংশ নিয়েছে।

বড় কিছু করার উদ্দেশ্যে পুরোনো ও বিশ্বাসযোগ্য সদস্যদের যেকোনো মূল্যে কাছে পেতে চাচ্ছে সংগঠনটি। তবে ঠিক কী নির্দেশনা আনসার আল ইসলামের কাছে এসেছে, তা এখনো নিশ্চিত নয়।

টিএইচ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category