মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Title :
গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: রিজভী নিরাপত্তা ভুয়া দালালের কাছ থেকে কেনা যায় না: ইরান ১৮ বছরের আন্দোলনে গুম-খুন-নির্যাতিতরা পাবেন ভাতা: মুক্তিযুদ্ধমন্ত্রী জেনজিদের আন্দোলনে ফের উত্তাল ভারত, পুলিশের লাঠিচার্জ ভঙ্গুর রাষ্ট্র পুনর্গঠনই এখন সরকারের প্রধান কাজ: প্রধানমন্ত্রী রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি সৌদি আরবে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আর্থিক প্রতিষ্ঠানের পদোন্নতিতেও ব্যাংকিং ডিপ্লোমা ‘বাধ্যতামূলক’

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩০৪ Time View

 

বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তাদের আর্থিক খাতের আইন ও নিয়মাচার অনুশীলন সম্পর্কিত বিষয়ে জ্ঞান অর্জন অত্যাবশ্যক। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) পরিচালিত দুই পর্বের ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি কর্মকর্তাদের আর্থিক খাত সম্পর্কিত জ্ঞান অর্জন ও যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এ প্রেক্ষিতে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা, যোগ্যতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে সিনিয়র অফিসার বা সমতুল্য পদের পরের সব পদে পদোন্নতির জন্য দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্সের জুনিয়র অ্যাসোসিয়েট ও ডিপ্লোমা অ্যাসোসিয়েট এই দুই পরীক্ষা পাস বাধ্যতামূলক করা হয়েছে।

তবে আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৈনন্দিন পরিচালনা কার্যক্রমে সরাসরি সংশ্লিষ্ট নয়, যেমন, ডাক্তার, আইন কর্মকর্তা, প্রকৌশলী (পুরকৌশল, যন্ত্রকৌশল, তড়িৎকৌশল ও আইটি প্রফেশনের সঙ্গে সংশ্লিষ্ট) এবং প্রচার ও প্রকাশনা পদে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে না বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এ নির্দেশনা ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি ব্যাংকারদের সিনিয়র অফিসার ও তদূর্ধ্ব পদে পদোন্নতি পেতে ব্যাংকিং ডিপ্লোমা ডিগ্রি থাকা বাধ্যতামূলক করেছিল কেন্দ্রীয় ব্যাংক।বুধবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category