শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনা-মিশরের ম্যাচে বিতর্কিত রেফারিং নিয়ে অবশেষে মুখ খুলল ফিফা ১৮ জেলায় বন্যা নিয়ে সতর্কতা জারি ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মীকে বিদেশ পাঠাবে সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী ঢাকাকে বাসযোগ্য করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন নির্দলীয় সরকারের অধীনেই, জানালেন আইনমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির দাফন সম্পন্ন জবরদস্তির যুগ শেষ, আমরা নতি স্বীকার করব না: গালিবাফের হুঁশিয়ারি শেয়ারবাজার কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয়ের সতর্কবার্তা আজ রাতেও ইরানে ভয়াবহ হামলা চালানো হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

‘আর্টহাউজ’ সিনেমার পথিকৃৎ খ্যাত নির্মাতা কুমার সাহানি মারা গেছেন

  • Update Time : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯ Time View

ভারতের ‘আর্টহাউজ’ সিনেমার পথিকৃৎ খ্যাত নির্মাতা কুমার সাহানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। জানা গেছে, ২৪ ফেব্রুয়ারি রাতে কলকাতায় মৃত্যু হয়েছে কুমার সাহানির। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

কুমার সাহানি ১৯৪০ সালে জন্মগ্রহণ করেন। তিনি পুণে ফিল্ম ইনস্টিটিউট (এফটিআইআই) থেকে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। ১৯৬৯ সালে বিখ্যাত ফরাসি নির্মাতা রবার্ট ব্রেসনের ‘এ জেন্টল ক্রিয়েচার’ সিনেমায় তিনি সহকারী হিসেবে কাজ করেছেন। পরিচালক প্যাসোলিনি এবং আন্দ্রেই তারকভস্কির দ্বারা ভীষণ অনুপ্রাণিত ছিলেন কুমার সাহানি।কুমার সাহানি ‘মায়া দর্পণ’, ‘তরঙ্গ’, ‘খেয়াল গাথা’, ‘কসবা’ এবং ‘চার অধ্যায়’সহ তিনি অসংখ্য জনপ্রিয় সিনেমা নির্মাণ করেছেন। তিনি কেবল নির্মাতা নন, একজন সফল সাহিত্যিকও।

কুমার সাহানি চলে গেলেও তার কাজ আগামী প্রজন্মের নির্মাতাদের অনুপ্রাণিত করবে যুগের পর যুগ-এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তিনি কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের অন্যতম প্রিয় ছাত্র ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category