বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়: ফেসবুকে যা লিখলেন চঞ্চল চৌধুরী

  • Update Time : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২
  • ১০৭ Time View

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের রোববার (১৮ ডিসেম্বর) রাতেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে সমর্থকরা। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় প্রিয় দলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি অন্যকে ‘খোঁচা’ দিয়েছেন। তাদেরই একজন হচ্ছে গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী।

রোমাঞ্চকর এক ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছরের খরা ঘুচিয়ে প্রিয় দলের বিশ্বকাপ জয়ে ভক্ত-সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করছেন।

খেলা নিয়ে আগ্রহের শেষ নেই অভিনেতা চঞ্চল চৌধুরীর। আর্জেন্টিনার এই সমর্থক বিশ্বকাপ ফুটবল শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই খেলা নিয়ে ফেসবুকে সবর ছিলেন। প্রিয় দলের খেলার আগে থেকেই ফেসবুক পোস্টের মাধ্যমে সমর্থন দিয়ে এগিয়ে রাখেন। মেসির জয় আর রেকর্ডের প্রশংসা করে ভক্তদের সঙ্গে খুশি ভাগাভাগি করেন।

প্রিয় দলের এমন নাটকীয় জয়ের পর রোববার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট দিয়েছেন চঞ্চল চৌধুরী।

পোস্টে তিনি লিখেছেন, ‘আজ রাতে অনেকেরই ঘুম হবে না। কারো আনন্দে, কারো কষ্টে…ঘটনা সত্য!!!’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category