বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আর্জেন্টিনার দূতাবাস খোলার আলোচনায় মেসিকে ঢাকায় আনতে বলেছি: পররাষ্ট্রমন্ত্রী

  • Update Time : শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২
  • ১০২ Time View

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়রো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে। আমি সঙ্গে করে মেসি ও তার দলকে ঢাকায় নিয়ে আসতে বলেছি। মেসি যদি আসে তাহলে অনেক ভালো হবে।

গতকাল বৃহস্পতিবার পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) বই প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

রাজধানীর বনানীতে পিআরআই মিলনায়তনে ড. আবদুল্লাহ শিবলী রচিত চারটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআরআই নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। এ সময় নিজের লেখা চারটি বইয়ের বিষয়ে তুলে ধরেন ড. আবদুল্লাহ শিবলী। আলোচনা করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জমান আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর ড. সৈয়দ মাঞ্জারুল ইসলাম।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, অতীতে আম কূটনীতি, মিষ্টি কূটনীতি হয়েছে। আর এবার হয়েছে স্পোর্টস কূটনীতি। বাংলাদেশের জনগণ এবার ব্রাজিল-আর্জেন্টিনাকে ব্যাপকভাবে সমর্থন করেছে। সে কারণে স্পোর্টস কূটনীতি এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়ারো আগামী মার্চে ঢাকায় আসবেন। তখন ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা নিয়ে আলোচনা হবে।  ব্রাজিলে আমাদের রাষ্ট্রদূত এ তথ্য আজ জানিয়েছেন। আমি বলেছি, সঙ্গে করে যেন লিওনেল মেসি ও তার দলকেও নিয়ে আসেন। তাহলে ভালো হবে।

ড. মোমেন বলেন, আর্জেন্টিনা আমাদের পুরনো বন্ধু। জাতিসংঘেও একসঙ্গে কাজ করেছি। তারা বিভিন্ন সময়ে আমাদের সহায়তা করেছে। আগামী দিনে আমাদের দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category