বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আরটিভিতে আবারও আসছে সিসিমপুর

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ Time View

আরটিভিতে আবারও শুরু হচ্ছে শিশুতোষ শিক্ষা ও বিনোদনমূলক জনপ্রিয় টেলিভিশন সিরিজ সিসিমপুর। আসছে নতুন বছরের ৬ জানুয়ারি থেকে সপ্তাহের প্রতি শনি, রবি এবং সোমবার বিকেল পাঁচটায় আরটিভিতে প্রচারিত হবে সিসিমপুর।

অনুষ্ঠানটি মঙ্গল, বুধ এবং বৃহস্পতিবার একই সময়ে পুনঃপ্রচারিত হবে। অর্থাৎ সপ্তাহে ছয়দিন বিকেল পাঁচটায় শিশুরা আরটিভির পর্দায় দেখতে পাবে সিসিমপুর।সম্প্রতি সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ডিস্ট্রিবিউশান পার্টনার ‘ওয়াটারমার্ক এমসিএল’র সঙ্গে ‘আরটিভি’র এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান এবং ওয়াটারমার্ক এমসিএলের ব্যবস্থাপনা পরিচালক পলাশ মিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ‘সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ আলমসহ তিন প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বাংলাদেশে ‘সিসিমপুর’র সব কার্যক্রম উন্নয়ন ও বাস্তবায়নে শুরু থেকে সহায়তা করে আসছে ইউএসএআইডি বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category