সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

আমিরাত পৌঁছালেন পুতিন

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ Time View

সংযুক্ত আরব আমিরাত সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার (৬ ডিসেম্বর) আমিরাতে পৌঁছান তিনি। সেখানে আমির শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠক করবেন পুতিন।

এর আগে রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানান, প্রাথমিক বৈঠকে দুই দেশের নিজ নিজ প্রতিনিধি দল অন্তর্ভুক্ত থাকবে এবং তারপরে দুই নেতার মধ্যে আলোচনা হবে।

জানা গেছে, দুবাইতে আলোচনা শেষে রুশ প্রেসিডেন্ট সৌদি সফরে যাবেন। সেখানে সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরে গিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।

পুতিন সাম্প্রতিক বছরগুলোয় খুব কমই বিদেশ সফর করেছেন। যেগুলো করেছেন, সেগুলোর বেশির ভাগই সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত দেশ ছিল। এর বাইরে গত অক্টোবর মাসে তার সবশেষ সফর ছিল চীনে।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর জেরে তার বিদেশ সফর সীমিত হয়ে পড়েছে।যদিও রাশিয়া যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে আসছে এবং আইসিসির পদক্ষেপকে আপত্তিকর বলে অভিহিত করেছে। সৌদি আরব বা ইউএই কোনো দেশই আইসিসির সদস্য নয়। ফলে দেশ দুটিতে পুতিনের গ্রেফতার হওয়ার কোনো আশঙ্কা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category