রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Title :
মিয়ানমারের ওপর চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়: শামা ওবায়েদের তারেক রহমানের নেতৃত্বে দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে: প্রতিমন্ত্রী টুকু মহেশখালীতে বসছে আরও তিনটি এলএনজি টার্মিনাল ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী কে এই আইজেনকট, ফিলিস্তিন প্রশ্নে তাঁর অবস্থান কী? সৌদি আরবের আরামকো টাওয়ারে বিস্ফোরণ, উড়ে গেছে দরজা-জানালার কাচ সৌদিতে দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক দেশে খাদ্য মজুদ ২২ লাখ মেট্রিক টন: খাদ্যমন্ত্রী চীনের অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি ‘গ্লোবাল ব্র্যান্ড অব দ্য ইয়ার’ এর স্বীকৃতি পেয়েছে: বিওয়াইডির নতুন মাইলফলক অর্জন জ্বালানি ও কৃষি খাতে সহযোগিতা বাড়াতে ঢাকা-মস্কো সমঝোতা বগুড়ার ধুনটে ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

আমিরাতে আগামী প্রজন্মের বাংলা সংস্কৃতি জাগরনে ‍‍`ইউকেব‍‍` সংগঠনের যাত্রা শুরু

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ১২১ Time View

প্রবাসের মাটিতে আগামী প্রজন্মকে বাংলা সংস্কৃতিতে উৎসাহ যোগাতে আরব আমিরাতে ইউনিভার্সাল কালচারাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ইউকেব) নামে একটি সাংস্কৃতিক সংগঠন যাত্রা শুরু করেছে।

এ উপলক্ষে শারজা আল জোবায়ের ফার্ম হাউজে শনিবার (১৮ই নভেম্বর) এক ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, দেশের মাটিতে নতুন প্রজন্মরা বাংলা সংস্কৃতি  কালচার সম্পর্কে তেমন একটা জানেন না।

তাই বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে এগিয়ে নেয়ার জন্য এবং বাংলার ইতিহাস কৃষ্টি এবং সংস্কৃতিকে বিদেশের মাটিতে  তুলে ধরার জন্য এই আয়োজন করা হয়।

সংগঠক আহমেদ আলী জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলিম রায়হান, সৈয়দ আরিফ, মামুন রেজা, শামস সুমন, মোবারক হোসেন, লুৎফুর  রাসেল, এহসান, নাসির উদ্দিন কাউসার, মো: রাসেল, আবুল বাসার,রোমানা আক্তার চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন জেরিন তামান্না,আয়েশা সিদ্দিকা, সামিয়া আলম , সাজিয়া শারমিন,নাজনীন রাসেল, জাকিয়া সুলতানা লাবনী, ইসরাত জাহান হুরা,তানিয়া শাহাজাদী নোভা, সাহিদা আফরিন সেজুতি,ফারহানা শর্মি প্রমুখ।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগীত পরিবেশন করেন লুৎফুর রাসেল, সামস সুমন,সৈয়দ আরিফ,লাবনী, নাজনীন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category