সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

আমাদের সময় আছে আর ১ মাস: তথ্য উপদেষ্টা

  • Update Time : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬০ Time View

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন,  নভেম্বরে কেবিনেট মিটিং ক্লোজ হয়ে যাবে। এরপরে নির্বাচন কমিশন দায়িত্ব নেবে। আইন প্রণয়নের যেই জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। আর যেগুলো আমাদের মন্ত্রণালয় থেকে নির্দেশনার মাধ্যমে করা সম্ভব, সেগুলো করে ফেলব।

রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তন আয়োজিত ‌‌‘মিট দ্য রিপোর্টার্সে’ এসব কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন,  গণমাধ্যম সংস্কার কমিশনের ‘মোট ২৩টি প্রস্তাবনা ছিল আশুকরণীয়, যেটা এই গভর্নমেন্টের যে সময়সীমা আছে এর মধ্যে করা সম্ভব। পরবর্তী সময়ে পর্যালোচনা করে মন্ত্রণালয়ে যারা আছেন, আমলা এবং যারা আমাদের কর্মকর্তারা আছেন তারা মিলে পর্যালোচনা করে ১৩টি প্রস্তাবনা বাস্তবায়নের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।’

মাহফুজ আলম আরও বলেন, ‘এগুলো খুব বড় কিছু, এ রকম নয়। কিন্তু আমাদের সময়সীমা আগে ছিল তিন মাস, এখন আছে এক মাস। কারণ এই জিনিসগুলো কেবিনেটেই করতে হবে অথবা নীতিমালা প্রণয়ন করে করতে হবে। যেগুলো নভেম্বরে পরে আর করতে পারব না।’

তথ্য উপদেষ্টা বলেন, ওয়ান মিডিয়া, ওয়ান হাউস করতে পারলে ভালো হতো। এইটা আমরা করতে পারি না। এটা করার জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন। কারণ এটার সঙ্গে অনেক কিছু ইনভলভ, মালিকানা থেকে শুরু করে আরো বিষয়গুলো ইনভলভ আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category