রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

আবারো জিতের বিপরীতে মিম

  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১০৫ Time View

আবারও কলকাতার সিনেমায় কাজ করছেন বাংলাদেশের লাক্স তারকা বিদ্যা সিনহা মীম। কলকাতার সুপারস্টার নায়ক জিৎ এর বিপরীতে কাজ করছেন তিনি। ছবিটি পরচালনাও করছেন বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দার। এর আগেও জাজের প্রযোজনায় ‍‍`সুলতান‍‍` সিনেমায় কাজ করেছেন এই জুটি।

মিম ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য স্বামীকে নিয়ে দুবাই গিয়েছিলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সেখান থেকে দেশে ফিরেছেন ৮ জানুয়ারি। কিছুদিন বিশ্রাম নিয়ে এরইমধ্যে ভারতের কলকাতায় গিয়েছেন নতুন সিনেমার শুটিং করতে। সেখানে তিনি ‘মানুষ’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছেন। চলবে আগামী ২৩ জানুয়ারি পর্যন্ত।

এ প্রসঙ্গে মিম বলেন, ‍‍`সুযোগটি এসেছে বর্তমান কাজ এবং পূর্ব পরিচয়ের সূত্র ধরে। জিৎ এর সাথে প্রথম জুটি হই ‘সুলতান-দ্য সেভিয়ার’ ছবিতে। ছবিটির সাথে জাজ সম্পৃক্ত ছিল। মুক্তি পায় ২০১৮ সালে জুনের দিকে। প্রথম ছবির প্রায় চার বছর পর দ্বিতীয় ছবি শুরু করলাম। এই ছবির নাম ‘মানুষ’। জিতের প্রোডাকশন থেকে ছবিটি নির্মাণ হলেও নির্মাণ করছেন বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার দাদা।‍‍`

তিনি আরও বলেন, ‍‍`ছবিটির ব্যাপারে আমাকে ফোন করেছিলেন জিতের ভাই গোপাল মাদনানি। পাশাপাশি তিনি সিনেমাটির আরেক প্রযোজক। পরে পরিচালক সঞ্জয় দাদা ফোন করে গল্প শোনান। ছবিটির গল্প, চরিত্র পছন্দ হয়। পরিচালক আমাকে আশ্বস্ত করেছেন, ভালো কিছু হবে। এ সিনেমার গল্প, আমার চরিত্র সবই এক কথায় দুর্দান্ত।‍‍`

এবারের লটেই আমার শুটিং শেষ হচ্ছে না। আগামী ফেব্রুয়ারিতে শুটিংয়ের জন্য আবারও কলকাতায় যেতে হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category