শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

আবারও বৃষ্টি, ভারত-পাকিস্তান খেলা বন্ধ

  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১০০ Time View

নিউ ইয়র্কের আবহাওয়া আজ ভালো নেই। বৃষ্টি হানা দিচ্ছে বারবার। এমনিতে বৃষ্টির কারণে টস বিলম্ব এবং ম্যাচ শুরু করতে বিলম্ব হয়েছে প্রায় এক ঘণ্টা। কিন্তু ম্যাচ শুরুর পর আবারও নেমেছে বৃষ্টি। এখন আপাতত খেলা বন্ধ রয়েছে।

মাঝে বৃষ্টি বন্ধ হওয়ার কারণে টস অনুষ্ঠিত হয়। টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানান ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।টস হেরে ব্যাট করতে নেমে বৃষ্টি আসার আগে মাত্র ১ ওভার খেলতে পেরেছে ভারতীয় দুই ওপেনার বিরাট কোহলি এবং রোহিত শর্মা। কোনো উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ৮ রান।

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশাভ পান্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, আর্শদিপ সিং, মোহাম্মদ সিরাজ।বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), উসমান খান, ফাখর জামান, শাদাব খান, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ এবং মোহাম্মদ আমির।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category