বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
Title :
বিশ্ব বদলে দেওয়া ফরাসি বিপ্লবের স্মরণে ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’ ইপসউইচ ইজতেমা: আমরা কি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক বার্তা রেখে যাচ্ছি-মাহবুবুল করিম সুয়েদ বুধবার ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ ঘোষণা এবার এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি রিজভীর যুক্তরাষ্ট্র ও ইরানকে শান্ত থাকার আহ্বান চীনের সংঘাতের মধ্যেই তেহরানে অবতরণ করেছে রাশিয়ার কমান্ড পরমাণু বিমান বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে জেলে যেতেই হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী পে-স্কেল নিয়ে আইএমএফের সঙ্গে কোনো আলোচনা হয়নি: অর্থমন্ত্রী ‘কঠিন সময়ে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত জনগণের পাশে আছে মালদ্বীপ’

আবারও বিয়ে করেছেন নোবেল

  • Update Time : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৮০ Time View

সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। বিতর্ক যেন তার নিত্যসঙ্গী। সালসাবিল মাহমুদের সঙ্গে চলতি বছর ডিভোর্সের পর এবার বিয়ে করলেন ব্লগার ফারজান আরশিকে। বিয়ের বিষয়টি নোবেল তার ফেসবুক প্রোফাইলে পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন।

নোবেলের স্ত্রী ফারজান আরশির এটি দ্বিতীয় বিয়ে। এর আগে তিনি খুলনার ফুড ব্লগার নাদিম আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। দুই বছর সংসার করেছেন তারা। তবে চলতি বছরের জুলাইয়ে নোবেলের প্রেমে পাগল হয়ে ফারজান আরশি তার প্রথম স্বামী নাদিম আহমেদের সংসার ছেড়ে বিয়ে করলেন গায়ক নোবেলকে।

জানা গেছে, চলতি বছরের মে মাসে প্রতারণার মামলায় জেল থেকে বের হয়ে নিজ জেলা গোপালগঞ্জে অবস্থান করেন নোবেল। ওই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয় ব্লগার ফারজান আরশির।

এরপর বেশ কয়েকবার তারা নড়াইলের অরুণিমা রিসোর্টে দেখা করেন। আরশির বাড়ি খুলনায়। পড়াশোনাও করেছেন খুলনায়। এরপর খুলনায়ও বেশ কয়েকবার দেখা হয়েছে নোবেল ও আরশির। তবে গুঞ্জন রয়েছে নোবেলর সঙ্গে পরিচয়ের পরে ফারজান আরশি তার প্রথম স্বামীকে ডিভোর্স দিয়েছেন।

এনিয়ে সোমবার সকালে আরশির প্রথম স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদ তার ফেসবুক প্রোফাইলে নোবেলকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে নোবেলের সঙ্গে প্রতিবেদকের কথা হলে আনুষ্ঠানিকভাবে বক্তব্য দিতে রাজি হননি নোবেল। তবে সব স্বীকার করেছেন নোবেল। এসময় নোবেল জানান, শিগগির আনুষ্ঠানিকভাবে মিডিয়ার সামনে বিয়ের বিষয়টি তুলে ধরবেন।

২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। ভালোবেসে বিয়ে করেছিলেন তারা।

এদিকে নোবেলের বর্তমান স্ত্রী ফারজান আরশির ২০২১ সালের ৮ জানুয়ারি তার সাবেক স্বামী ফুড ব্লগার নাদিম আহমেদকে বিয়ে করেন। ২০১৪ সাল থেকে তাদের প্রেমের সম্পর্ক ছিল। ২০২১ সালে ভালোবেসে বিয়ে করে সংসার পেতে ছিলেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category