মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আফগান তারকার কাছে শীর্ষস্থান হারালেন সাকিব

  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আইসিসির ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের সাবেক সদ্য সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। টাইগার অলরাউন্ডারকে সরিয়ে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবি।

গত ৫ বছর ওয়ানডে ক্রিকেটে অলরাউন্ডারদের নেতৃত্ব দিয়েছিলেন সাকিব। দিনের হিসেবে, ২০১৯ সালের ৭ মে থেকে মোট ১৭৩৯ দিন শীর্ষে ছিলেন তিনি। কিন্তু বিশ্বকাপের পর ইনজুরি ও নির্বাচনী ব্যস্ততার কারণে খেলায় মনোযোগ দিতে পারেননি বাংলাদেশের সেরা অলরাউন্ডার। একই সময়ে আফগান দলে ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছিলেন নবি। ফলে নবির কাছে দীর্ঘ ৫ বছরের রাজত্ব হারালেন সাকিব।শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকিয়েছেন নবি। এই ম্যাচে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন আফগান অলরাউন্ডার। একই সঙ্গে বল হাতে শিকার করেছেন ১ উইকেট। বিপিএলে সাকিবের ব্যস্ততার সুযোগে এমন পারফর্ম করে শীর্ষস্থান দখল করেছেন নবি। ৩৯ বছর বয়সী আফগান অলরাউন্ডারের রেটিং পয়েন্ট এখন ৩১৪। সাকিব আল হাসানের রেটিং পয়েন্ট ৩১০। একই সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বোলিং র্যাংকিংয়ে ৭ ধাপ সামনে এসেছেন নবি

।আরেক আফগান তারকা রশিদ খানের কাছ থেকে ২০১৯ সালের ৭ মে শীর্ষস্থান উদ্ধার করেছিলেন সাকিব। এরপর সবচেয়ে লম্বা সময় এই জায়গাটা দখলে রেখেছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডার। আইসিসি র‌্যাংকিংয়ের ইতিহাসে আর কোনো ক্রিকেটার শীর্ষস্থানে এত লম্বা সময় ধরে থাকতে পারেননি, যতটা ছিলেন সাকিব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category