সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
Title :
শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী গাজাসহ ফিলিস্তিনে ১ কোটি মানুষের খাবারের ব্যবস্থা আরব আমিরাতের হাম উপসর্গে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরের ঘটনায় পুলিশের দায়িত্বে অবহেলা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুরের কারণ জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউইয়র্কে কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক কঙ্গোতে বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪ হামের সংক্রমণ ঠেকাতে আজ থেকে বিশেষ টিকাদান, টিকা পাবে ৩৪ লাখ শিশু চুক্তির শর্ত মানলে সাতদিনেই হরমুজ খুলবে: ইরান

আফগানিস্তানে আধা ঘণ্টায় দুইবার ভূমিকম্প

  • Update Time : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

জাপানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠলো এশিয়ার আরেক দেশ আফগানিস্তান। স্থানীয় সময় মঙ্গলবার (২ জানুয়ারি) দিবাগত রাতে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে পরপর দুইবার কেঁপে ওঠে দক্ষিণ এশিয়ার দেশটি। খবর ইন্ডিয়া টুডে

ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, প্রথম কম্পনের উৎস ছিল আফগানিস্তানের ফয়জাবাদ এলাকা থেকে ১২৬ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪ দশমিক ৪। রাত ১২টা ২৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

এর আধা ঘণ্টা যেতে না যেতেই দ্বিতীয়বার কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। রাত ১২টা ৫৫ মিনিটে দ্বিতীয় কম্পন অনুভূত হয়। এটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। ফয়জাবাদ থেকে ১০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে ছিল দ্বিতীয় কম্পনের উৎসস্থল।

জাপানে ৯০ মিনিটে ২১ ভূমিকম্প, বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ এদিন আফগানিস্তান পরপর দুইবার ভূমিকম্পে কাঁপলেও এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর দেশটির পশ্চিমাঞ্চলে আঘাত হানে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এতে প্রাণ হারান দুই হাজারের বেশি মানুষ।

এর আগে, গত ১ জানুয়ারি জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৬২ জনে পৌঁছেছে। রিখটার স্কেলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটির কেন্দ্র ছিল নোটো দ্বীপে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category