বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
Title :
৪ হাজার কোটি টাকা ঘুষ নেওয়ায় সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড দিল চীন এরদোয়ানের নামে ট্রাম্পের কাছে নেতানিয়াহুর নালিশ ফিলিস্তিনিদের জন্য যার মায়া নেই, সে মানুষই নয়: মিশরের প্রধান কোচ এইচএসসির প্রশ্নপত্রে নিরাপত্তা জোরদারের নির্দেশ জামালপুরে আইনজীবীর চেম্বারে মিলল বোমা, গুলি ও মদের বোতল কাশিয়ানীতে স্ত্রী হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী গ্রেপ্তার কক্সবাজারে থামছে না পাহাড়ধসের কান্না, ঝুঁকিতে লাখো মানুষ বিএনপি সরকার জুলাই সনদ ও জনগণের রায়কে অস্বীকৃতি জানিয়েছে: নাহিদ ইসলাম বাংলাদেশি কর্মীদের জন্য খুলে দেওয়া হলো মালয়েশিয়ার শ্রমবাজার বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী

আফগানিস্তানে আকস্মিক বন্যা, অর্ধশতের বেশি নিহত!

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৭২ Time View

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে বন্যায় অন্তত ৬০ জন মারা গেছেন। এ ছাড়া এ বন্যায় শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, টানা ভারী বৃষ্টিপাতে আফগানিস্তানের বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে কমপক্ষে ৬০ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন অনেকে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দেশটিতে কয়েক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে প্রায় দুই হাজার ঘর-বাড়ি ছাড়াও মসজিদ এবং বিদ্যালয় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে প্রদেশটির ঘর-বাড়ি। অন্তত দু’শ জনের বেশি মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এপ্রিলের মাঝামাঝি থেকে এ পর্যন্ত বন্যায় অন্তত শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে জানা গেছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আবদুল মতিন রয়টার্সকে জানান, বাঘলান প্রদেশে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের অন্ধকারে পর্যাপ্ত আলোর অভাবে ঠিকমতো কাজ করা যায়নি।

স্থানীয় কর্মকর্তা হেদায়াতুল্লাহ হামদার্দ বার্তাসংস্থা এএফপিকে বলেন, দুর্গতদের সাহায্যের জন্য বাস্তুহারা কিছু পরিবারের কাছে প্রয়োজনীয় তাঁবু, কম্বল এবং খাবার পৌঁছে দেয়া হয়েছে। এছাড়াও কেউ মাটি চাপা পড়েছে কিনা সেদিকে নজর রাখছে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা।

ভয়াবহ বন্যার জন্য কাবুল এবং উত্তর আফগানিস্তানের মহাসড়ক বন্ধ করে দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category