বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞায় সাকিব

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ Time View

ক্যারিয়ারের শেষ সময়ে এসে বড় ধাক্কা খেলেন সাকিব আল হাসান। বোলিং অ্যাকশনে ত্রুটি ধরা পড়ায় পরীক্ষা দিয়েছিলেন। কিন্তু পরপর দুই পরীক্ষায় অনুত্তীর্ণ হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা পেয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

আইসিসির নিয়ম অনুযায়ী, কোনো বোলারের অ্যাকশন অবৈধ ঘোষণার পর দুইবার বোলিং পরীক্ষায় ব্যর্থ হলে তাকে নিষেধাজ্ঞা পেতে হবে।

সাকিব এর আগে ইংল্যান্ডের বার্মিংহ্যামে লাফবোরোতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। এরপর ভারতের চেন্নাইয়েও বোলিং পরীক্ষায় পাস করতে পারেননি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত বল করতে পারবেন না বাঁহাতি এই স্পিনার। বোর্ড সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এ তথ্য।তবে চাইলে শুধু ব্যাটার পরিচয়ে খেলে যেতে পারবেন সাকিব। এর মধ্যে অ্যাকশন শোধরানোর কাজও চালিয়ে যেতে পারবেন। অ্যাকশন ঠিক হলে যদি পরীক্ষায় পাস করেন, তবে এই বোলিং নিষেধাজ্ঞা কাটবে তার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category