শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
Title :
ফ্রান্সে স্বাস্থ্যমন্ত্রী’র সংবর্ধনা অনুষ্ঠান স্থগিত: প্রবাসী মহলে ব্যাপক আলোচনা চীনের বিনিয়োগের পাশাপাশি আমাদেরও রপ্তানির সুযোগ রয়েছে: মাহদী আমিন প্রান্তিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে সরকার কাজ করছে: প্রতিমন্ত্রী টুকু মধুপুরে কূপে নিহত চারজনের পরিবারকে এক লাখ টাকা সহায়তা ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: সংসদে হাসনাত আবদুল্লাহ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই চীনকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের রাশিয়া, চীন ও তুরস্ককে আমি যুদ্ধের বাইরে রেখেছি: ট্রাম্প শুক্রবার প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের বৈঠক লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে মন্ত্রণালয়ে আদ্-দ্বীনের আপিল

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট শিকার জোসেফের

  • Update Time : বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪
  • ৯৩ Time View

নিজের স্মরণীয় দিনকে আরও বেশি স্মরণীয় করে তুললেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্রই অভিষেক ঘটেছে এই ফাস্ট বোলারের। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে। সেই অভিষেক ম্যাচেই চমক দেখালেন জোসেফ। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই তুলে নিলেন উইকেট। অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো ওপেনিংয়ে নামা স্টিভ স্মিথকে ১২ রানের মাথায় ফেরালেন তিনি।

অস্ট্রেলিয়ার ইনিংসের নবম ওভারে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটের বোলিং ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন জোসেফ। বল হাতে গুড লেন্হে প্রথম ডেলিবারি তার। সেই বল স্মিথের ব্যাটের কানায় লেগে চলে যায় থার্ড স্লিপে। সেখান থেকে বলটি তালুবন্দি করেন এই ম্যাচে অভিষিক্ত আরেক ক্রিকেটার জাস্টিন গ্রেভস।

ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করার রেকর্ড গড়লেন জোসেফ। তার আগে ১৯৩৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক ম্যাচের প্রথম বলেই উইকেট শিকার করেছিলেন ট্রেরিল জনসন। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসের ২৩তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েছেন জোসেফ।

অভিষেক ম্যাচে ব্যাট হাতেও দারুণ খেলেছেন জোসেফ। ২৪ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার দলের দুর্দিনে কেমার রোচের সঙ্গে ৫৫ রানের দুর্দান্ত জুটি গড়েছেন। এই জুটিতে জোসেফের অবদান ছিল ৩৬ রানের।অ্যাডিলেডে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে প্যাট কামিন্স ও জস হ্যাজলউডের তোপে ৬২.১ ওভারে ১৮৮ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৫৯ রান করে প্রথম দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া।

এদিন ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছে তিন ক্রিকেটারের। জোসেফ ছাড়া বাকি দুই ক্রিকেটার হলেন- কাভিম হজ ও জাস্টিন গ্রেভস।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category