মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আতঙ্কে নাগোর্নো-কারাবাখ ছাড়ছেন আর্মেনীয়রা

  • Update Time : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ৯৩ Time View

সংঘাতপূর্ণ নাগোর্নো-কারাবাখ থেকে শত শত বাসিন্দা আশ্রয় নিচ্ছেন আর্মেনিয়ার বিভিন্ন শহরে। রেড ক্রস এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদের সহায়তা করছে। যারা এখনো অঞ্চলটিতে রয়ে গেছেন, জাতিগত নির্মূলের শঙ্কায় দিন পার করছেন তারা।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আজারবাইজানের প্রেসিডেন্ট নাগোর্নো -কারাবাখের ওপর তার দেশের সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে বলে ঘোষণা দেন। এ ঘোষণার পরপরই অঞ্চলটির জাতিগত আর্মেনীয় বাসিন্দারা তাদের নিজ দেশ আর্মেনিয়ায় ফিরতে শুরু করেন। রুশ শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা রোববার প্রথম ধাপে কয়েকশ বাসিন্দাকে সরিয়ে নেয়। এখনও হাজার হাজার মানুষ অঞ্চলটি ছাড়ার অপেক্ষায় আছেন।

এ বিষয়ে একজন বাসিন্দা জানান, ‘আমরা কোন রকমে বেঁচে গেছি। এটা খুবই ভীতিকর পরিস্থিতি ছিলো। চারদিক থেকে গোলাবর্ষণ হচ্ছিলো। আশপাশে মৃতদেহ পড়েছিলো।’

এক লাখ ২০ হাজার জাতিগত আর্মেনীয়র বাসস্থান বিচ্ছিন্ন এ অঞ্চলটির নেতারা জানিয়েছেন, তারা আজারবাইজানের অংশ হিসেবে থাকতে চান না। জাতিগত নির্মূলের শঙ্কায় দিন কাটছে তাদের।
এদিকে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, তারা কারাবাখের বাসিন্দাদের গ্রহণ করতে প্রস্তুত।
 
তবে, আজারবাইজান বলছে, তারা নিজেদের নাগরিকদের ওপর হামলার পর কারাবাখ বাহিনীর বিরুদ্ধে অভিযান শুরু করেছে।
 দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার সেনাবাহিনী শুধুমাত্র কারাবাখ যোদ্ধাদের লক্ষ্যবস্তু করেছে, বেসামরিক নাগরিকদের বরং রক্ষা করেছে তারা।
 গত ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাগোর্নো -কারাবাখে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করে আজারবাইজান। যদিও একে জাতিগত আর্মেনীয়দের বিরুদ্ধে নিধন কার্যক্রম বলে অভিযোগ করে আর্মেনিয়া।
  কারাবাখ আন্তর্জাতিকভাবে আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত। কিন্তু আগে তা দেশটির নিয়ন্ত্রণের বাইরে ছিল। আজারবাইজান বলেছে, দেশটি অভিযানের মাধ্যমে ওই অঞ্চলকে নিজ ভূখণ্ডে যুক্ত করবে। ১৯৯০ সালের দিকে যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়, তখন নাগোরনো-কারাবাখ ছিটমহল নিয়ে দুই দেশ যুদ্ধে জড়িয়েছিল। এরপর ২০২০ সালে আবার তাদের মধ্যে ছয় সপ্তাহব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category