শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

আজ থেকে বাজারে ১ হাজার টাকার নতুন নোট

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯৫ Time View

পূর্বের মতোই অপরিবর্তিত রেখে এক হাজার টাকার নতুন নোট বাজারে আসছে। যা বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পাওয়া যাবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদারের সই করা এক হাজার টাকা মূল্যমানের ব্যাংক নোট বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও এ নোট ইস্যু করা হবে।

নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতোই অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

এ ছাড়া বর্তমানে প্রচলনে থাকা এক হাজার টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category