মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
Title :
নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি আমন্ত্রণ জানিয়েছে ভারত: রণধীর জয়সওয়াল শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ

আগামী মাসেই এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, জনসভা করবে আ.লীগ

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৮০ Time View

দেশের প্রথম পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে তৈরি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে আগামী ২ সেপ্টেম্বর উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের (পেজ ১) উদ্বোধন করবেন।উদ্বোধন উপলক্ষ্যে ওইদিন রাজধানীতে বড় ধরনের জনসভা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার (১২ আগস্ট) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এসব সিদ্ধান্ত হয়েছে বলে দলটির একাধিক নেতা নিশ্চিত করেছেন।

সভায় অংশ নেওয়া একাধিক নেতা বলেন, আগামী ২ সেপ্টেম্বর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে একাংশ (বিমানবন্দর থেকে তেজগাঁও পর্যন্ত) উদ্বোধন করা হবে। সেদিন রাজধানী বড় ধরনের জনসভা করবে আওয়ামী লীগ। কয়েক লাখ নেতাকর্মীকে ওই জনসভায় জড়ো করার টার্গেট রয়েছে। রাজধানীর পুরাতন বাণিজ্য মেলার মাঠে এ জনসভা হতে পারে বলে দলীয় একাধিক সূত্রে জানা গেছে।

রাজধানীর কাওলা থেকে তেজগাঁও পর্যন্ত এক্সপ্রেসওয়ের প্রথম ধাপ খুলে দেওয়া হলে যানজট অনেকাংশে কমে আসবে বলে মনে করছে নগরবাসী। এরই মধ্যেই এই অংশের নির্মাণকাজ ৯৮ শতাংশ শেষ হয়েছে। প্রকৌশলগত গুরুত্বপূর্ণ সব কাজ একেবারেই শেষপর্যায়ে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category