মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
Title :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল আকাশপথের জটিলতায় রূপপুরের ইউরেনিয়াম চালান পিছিয়ে গেল দুদকের দুই প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আসিফ মাহমুদের রিট চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের বিদায়ি সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভাঙচুরের পরও রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে চলছে শিশুদের টিকাদান প্রিজন ভ্যান থেকে ২৫ মামলার আসামি ‘পিচ্চি রাজা’র পলায়ন, সাময়িক বরখাস্ত ৫ পুলিশ সদস্য চীনের কাছেই অ*স্ত্র বিক্রির প্রস্তাব ট্রাম্পের দক্ষিণ আফ্রিকায় একের পর এক নারীর মরদেহ, বাড়ছে সিরিয়াল কিলারের আতঙ্ক ছাত্র আন্দোলনের চাপে পদত্যাগ করলেন সার্বিয়ার প্রেসিডেন্ট ভুচিচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে

আওয়ামী লীগ সরকারকে সবকিছুর জবাব দিতে হবে: মঈন খান

  • Update Time : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

কালের ক্রন্দন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বুধবার বিকেলে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মুখে কালো কাপড় বেঁধে নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।আব্দুল মঈন খান বলেন, সরকারের অন্যায়ের প্রতিবাদ করায় অসংখ্য মানুষ গুমের শিকার হয়েছে। সরকারকে সবকিছুর জবাব দিতে হবে।তিনি বলেন, কালের ক্রন্দন ধ্বনি শুনতে না পারলে সরকারের পরিণতি শুভ হবে না। শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক সুষ্ঠু ভোটের মাধ্যমে সরকারকে সরানো হবে।ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, গুম-খুন ও হত্যার বিচার চাইলে সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। আওয়ামী লীগকে সরিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। আগামীতে ক্ষমতায় যেয়ে জাতীয় সরকার গঠন করতে পারলে সেসময় আওয়ামী লীগ সরকারের সব অপকর্মের বিচার করা হবে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম বলেন, সরকারের বিরুদ্ধে কোনো কিছু বলা যায় না। হারিয়ে যাওয়া মানুষদের ফিরে পেতে হলে সরকারের পতনের বিকল্প নেই।সভাপতির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপি নেতাকর্মীদের গুম করেছে। রাজপথে আন্দোলনে দাবি আদায়ের প্রস্তুতি নিন, দেশ-বিদেশের সবাই বিএনপির পাশে আছে। ঐক্যবদ্ধ আন্দোলনে ক্ষমতাসীনদের পরাজিত করা হবে।

অন্যদের মধ্যে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তৃতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category