শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারকে ভূমিকা নিতে হবে: সংসদে পার্থ বিএনপি জুলাই সনদকে কলঙ্কিত করেছে: মামুনুল হক হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, বাড়ছে উত্তেজনা ২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে ফিফা যদি সত্যিই চায় আমরা বিদায় নিই, তাহলে সেটাই হোক: ইরানের ফুটবলার বাংলাদেশ ও চীন অর্থনৈতিক করিডোর বিবেচনায় রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে হারানো অসম্ভব নয়: কেপ ভার্দে কোচ বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ইতিহাসও মনে রাখতে হবে: বিরোধী দলকে জয়নুল আবদিন এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর ফতোয়ার জন্য এখন আর মাদ্রাসায় যেতে হয় না, সংসদেই দেওয়া হয়: জামায়াতের এমপি

আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটার হলেন কামিন্দু

  • Update Time : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ৮০ Time View

সেপ্টেম্বর মাসে টেস্ট ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার ব্যাটার কামিন্দু মেন্ডিস। তিনি পেছনে ফেলেছেন স্বদেশি প্রভাত জয়সুরিয়া এবং অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

২৬ বছর বয়সী কামিন্দু গত মাসে চার টেস্টে ৯০.২০ গড়ে ৪৫১ রান করেছেন। তার মাস শুরু হয় ইংল্যান্ডে গুরুত্বপূর্ন ৭৪ এবং ৬৪ রানের দুটি ইনিংস দিয়ে। এরপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে রানের ফুলঝুরি ছুটিয়েছেন।

গলে প্রথম টেস্টে কঠিন পিচে ১১৪ রানের লড়াকু এক ইনিংস খেলেন কামিন্দু। দ্বিতীয় টেস্টে খেলে বসেন ক্যারিয়ারসেরা ১৮২ রানের ইনিংস। ওই টেস্টে ইনিংস ব্যবধানে জেতে শ্রীলঙ্কা।

শুধু তাই নয়। ক্যারিয়ারের প্রথম আট টেস্টের সবকটিতে কমপক্ষে একটি ফিফটি হাঁকানো প্রথম ব্যাটার কামিন্দু। একইসঙ্গে ৭৫ বছরের ইতিহাসে টেস্টে দ্রুততম ১ হাজার রানের মাইলফলকও গড়েছেন তিনি।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম আজ সোমবার প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কামিন্দু পুরুষদের ক্রিকেটে এবং ইংল্যান্ডের ব্যাটার টেমি বাউমন্ট নারী বিভাগে আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়েছেন।

বাউমন্ট সেরার পুরস্কার জেতেন সংক্ষিপ্ত সংস্করণের পারফরফম্যান্স দিয়ে। সেপ্টেম্বরে দেশের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে ৫ ম্যাচে তিনি করেন ২৭৯ রান।এর আগে চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন কামিন্দু। আর বাউমন্ট প্রথমবার এই স্বীকৃতিটি পেয়েছিলেন আড়াই বছর আগে, ২০২১ সালের ফেব্রুয়ারিতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category