মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Title :
শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, দেশে ফিরলে শেখ হাসিনাসহ সবাই পাবেন আইনি নিরাপত্তা: তথ্য উপদেষ্টা বুধবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে বৃদ্ধ নিহত, আহত ১৫ বাশার আল-আসাদকে মৃত্যুদণ্ড দিলেন সিরিয়ার আদালত দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে বাতিল হবে সংসদ সদস্য পদ: চিফ হুইপ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রপতি নির্বাচন ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ: ভারপ্রাপ্ত স্পিকার গাংনীতে ৯৬টি ল্যান্ডমাইন উদ্ধার, সেনাবাহিনীর সফল অভিযানে ধ্বংস চাঁদপুরে এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য, শিক্ষার্থীর মৃত্যু ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই

আইসিসির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন খাজা

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

পাকিস্তান বংশোদ্ভুত অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজাকে ২০২৩ সালের বর্ষসেরা টেস্টে ক্রিকেটার নির্বাচিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গেল বছর লাল বলের খেলায় দুর্দান্ত পারফর্ম করায় তাকে পুরুষ ক্যাটাগরিতে সেরার পুরস্কার দিয়েছে বিশ্বক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

আইসিসির পুরস্কারটি লুপে নিতে খাজাকে কঠোর প্রতিযোগিতা করতে হয়েছে তারই সতীর্থ ট্রাভিস হেডের সঙ্গে। এছাড়া বর্ষসেরার স্বীকৃতি পাওয়ার দৌড়ে ছিলেন ভারতের ডানহাতি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন এবং ইংল্যান্ডের ব্যাটার জো রুট। তাদের তিনজনকে হারিয়ে বর্ষসেরার পুরস্কারটি নিজের ঘরে তুলেছেন খাজা।

গেল বছর প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। সে আসরে দুর্দান্ত পারফর্ম করেছেন খাজা। যে কারণে ডানহাতি এই অসি ওপেনারকেই বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করেছে আইসিসি।

২০২৩ সালের পুরোটা সময়ই ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন খাজা। ২০২২ সালের রানখরা কাটিয়ে পরের বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ক্যারিয়ারসেরা অপরাজিত ১৯৫ রানের ইনিংস খেলেন এই অসি ওপেনার। পুরো বছরে ১৩ ম্যাচ খেলে ৯৩ গড়ে মোট ১ হাজার ২১০ রান করেছেন তিনি।ওই বছর ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি খাজার ক্যারিয়ারের সেরা সিরিজ। সেই সিরিজে ৪ ম্যাচে ৩৩৩ রান করেছেন তিনি। এক সেঞ্চুরি আর ২ ফিফটিতে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকও হয়েছিলেন খাজা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category