বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
Title :
জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক নির্ধারিত ভাড়ার বেশি আদায় করলে বাতিল হবে রুট পারমিট: সড়ক পরিবহনমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ায় জনগণের সহনশীলতা চাইলেন তথ্য উপদেষ্টা সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিক অনুমোদন বন্ধ জ্বালানির মূল্য বৃদ্ধি: দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে কত বাড়ছে? জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণের সময়সূচি প্রকাশ

আইসিইউতে মোস্তফা সরওয়ার ফারুকী

  • Update Time : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মোস্তফা সরওয়ার ফারুকী। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।

মোস্তফা সরওয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশা সোমবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।পোস্টে তিনি জানান, আজ সন্ধ্যা থেকে মোস্তফা একটু অসুস্থ। চিকিৎসকের কাছে নিতেই বললো এনজিওগ্রাম করাতে, করা হলো। ছোট একটা ব্রেইনস্ট্রোক হয়েছে তার। নিউরো আইসিইউতে অবজারভেশনে রয়েছে। সবাই মোস্তফা সরওয়ার ফারুকীর জন্য দোয়া করবেন।

মোস্তফা সরয়ার ফারুকী একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশকিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন।ছাড়াও ‘ব্যাচেলর’ চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছেন এই খ্যাতিমান নির্মাতা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category